ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বসুন্ধরার এমডি সায়েম সোবহান

রাজধানীর গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়ায় মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।


আনভীরের দুবাই চলে যাওয়ার গুঞ্জনের মধ্যেই বুধবার (২৮ এপ্রিল) রাতে তার আগাম জামিন আবেদন করার তথ্য জানা গেল। তবে নিয়ম অনুযায়ী আগাম জামিন করতে হলে আসামিকে সশরীরে আদালতে হাজির হতে হয়। বৃহস্পতিবার বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।


এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাচানো অবস্থায় মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ‘আত্মহত্যায় প্ররোচনা দেয়া’র অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তরুণীর বড় বোন নূসরাত জাহান।


এরপর মঙ্গলবার মামলার আসামি সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ শহীদুল ইসলামের আদালতে আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন।


পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, কারও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতের অনুমতির প্রয়োজন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি অভিবাসন কর্তৃপক্ষকেও সায়েম সোবহান যাতে দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑